ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নরসিংদীর গ্রামের বাড়িতে ফিরতে চায় প্রতিবন্ধী যুবক

নরসিংদীর গ্রামের বাড়ি থেকে ঘুরতে ঘুরতে বাগেরহাটে এসে করোনাকালে আটকে পড়ছে প্রতিবন্ধী যুবক মাসুম। বাগেরহাট জজকোর্ট এলাকায় খেয়ে না খেয়ে দিনপার করছে সে। মাসুম এখন পরিবারের কাছে ফিরে যেতে চায়। তবে, প্রতিবন্ধী এই যুবকটি নরসিংদী জেলার তার গ্রামের বাড়ি রায়পুরা বলতে পারা ছাড়া পরিবারের কারোর নাম ও মোবাইল নম্বর বলতে পারছেনা।  

বর্তমানে মাসুম বাগেরহাট জজকোর্ট এলাকায় কে,এম,মনিরুল ইসলাম জুয়েলের তত্ত্বাবধানে রয়েছেন। জুয়েলের মোবাইল ০১৭১০১২১৫৮৪ যোগাযোগ করে মাসুমের খোঁজ পেতে তার পবিবারের সদস্য বা স্বজনদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

ads
ads
ads

Our Facebook Page

↑